LATEST
Website upgradation work going on. Thank you for understanding | ওয়েবসাইট উন্নয়নের কাজ চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Website upgradation work going on. Thank you for understanding | ওয়েবসাইট উন্নয়নের কাজ চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

about us

২০১১ সালে প্রতিষ্ঠিত এস.আর.এ ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি উত্তরবঙ্গের কারিগরি শিক্ষায় এক অনন্য নাম। এটি দিনাজপুর জেলার একমাত্র বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, যা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনশক্তি গড়ে তুলছে। আমাদের মূল লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার চেয়ে ব্যবহারিক বা ‘হাতে-কলমে’ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতায় উন্নীত করা। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে এখানে আটটি ভিন্ন ভিন্ন প্রযুক্তিতে (Technologies) শিক্ষা প্রদানের সুব্যবস্থা রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর। একটি সমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের ক্যাম্পাস সর্বদা শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত।

আমাদের টেকনোলজি সমূহ:

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের আওতাভুক্ত আমাদের ৮টি বিশেষায়িত টেকনোলজি হলো:

  • সিভিল (Civil Technology)
  • ইলেকট্রিক্যাল (Electrical Technology)
  • কম্পিউটার (Computer Technology)
  • মেকানিক্যাল (Mechanical Technology)
  • ইলেকট্রনিক্স (Electronics Technology)
  • আর্কিটেকচার (Architecture Technology)
  • টেক্সটাইল (Textile Technology)
  • গার্মেন্টস ডিজাইন (Garments Design & Pattern)

Last updated: 01 Apr 2026